গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মূল্য তালিকা নেই, লাইসেন্সও না! দালাল বাজারে ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

Link Copied!

পবিত্র রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রয়, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং যথাযথ লাইসেন্স না থাকার অভিযোগে কৃষি বিপণন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ১২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ সময় কাঁচাবাজার ও মাছ বাজারের ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও মিজানুর রহমান। অভিযানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 428

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…