গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

শাপলা চত্বরে গণহত্যাঃ ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

Link Copied!

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার তদন্তের স্বার্থে এবং আরও তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য তিন সপ্তাহ সময় প্রার্থনা করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে প্রতিবেদন দাখিলের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

এদিন সকালে কড়া নিরাপত্তায় এই মামলায় গ্রেফতার হওয়া পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।

উল্লেখ্য, এক যুগ আগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে আয়োজিত সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক হতাহতের অভিযোগ রয়েছে। ওই ঘটনার বিচার চেয়ে গত বছরের ২৬ নভেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করেন হেফাজত নেতা মাওলানা আজিজুল হক।

মাওলানা মামুনুল হক ও মাওলানা জুনায়েদ আল হাবিবের পক্ষে করা এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, রাশেদ খান মেননসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…