গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি আয়াতুল্লাহ খামেনির

  • মার্কিন চাপের মুখে মাথা নত না করা এক ইরানি নেতা

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি | সংগৃহীত ফাইল ছবি

Link Copied!

“১২ দিনের যুদ্ধে এক হাজারেরও বেশি ইরানি শহীদ হয়েছিলেন। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমিই নির্দেশ দিয়েছিলাম এবং আমিই আক্রমণের নির্দেশ দিয়েছিলাম’, এটি স্বীকার করার অর্থ হল তার হাত হাজারো ইরানিদের রক্তে রঞ্জিত।”— গত বছরের জুনে মার্কিন হামলার কথা স্মরণ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই কথা বলেন।

অর্থনৈতিক মন্দার প্রতিবাদে চলমান বিক্ষোভ-সহিংসতায় ইরানের বর্তমান শাসকগোষ্ঠী পতন হতে পারে বলে গুঞ্জন উঠেছে। এমন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই ক্ষমতাচ্যুত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি বলেন, ট্রাম্পের জানা উচিত ফেরাউন, নমরুদ, রেজা শাহ এবং মোহাম্মদ রেজার (১৯৭৯ সালের আগে ইরান শাসনকারী রাজবংশ) মতো বিশ্ব অত্যাচারী শাসকরা তাদের অহংকারের কারনে পতনের মুখে পড়েছিল। তাকেও (ট্রাম্প) ক্ষমতাচ্যুত করা হবে।

চলমান বিক্ষোভে বিদেশী-সমর্থিত (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) শক্তিগুলো ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে— অভিযোগ করে তিনি বলেন, অস্থিরতার মুখে ইসলামিক প্রজাতন্ত্র পিছু হটবে না। সকলের জানা উচিত যে ইসলামী প্রজাতন্ত্র লক্ষ লক্ষ সম্মানিত মানুষের রক্ত ​​দিয়ে ক্ষমতায় এসেছে এবং নাশকতার মুখে এটি পিছু হটবে না।

বিক্ষোভের কথা উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, বিক্ষোভকারীদের মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে চায়। যদি তিনি (ট্রাম্প) জানতেন কিভাবে একটি দেশ চালাতে হয়, তাহলে তিনি নিজের দেশ ভালোভাবে চালাতেন। কারণ যুক্তরাষ্ট্রের ভেতরে অনেক সমস্যা রয়েছে।

ভাষণের শেষে ইরানের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানিয়ে তিনি আরও বলেন, প্রিয় তরুণরা, তোমরা নিজেদের প্রস্তুত এবং ঐক্য বজায় রাখো। একটি ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাজিত করতে সক্ষম।

প্রসঙ্গত, নজিরবিহীন মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। তবে বিক্ষোভের শুরুতেই ইরানের নিরাপত্তা বাহিনী বল প্রয়োগ করে এটি দমনের চেষ্টা করেছে। এতে করে এখনই অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছে মানবাধিকার সংস্থাগুলো।

এখন সব নজর হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। গত সপ্তাহে তিনি হুমকি দিয়েছেন, যদি বিক্ষোভকারীদের ইরান সরকার হত্যা করে যুক্তরাষ্ট্র এতে হস্তক্ষেপ করবে।

এরমধ্যে ট্রাম্প গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো হুমকি দিয়ে তিনি বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে তারা ইরানে শক্তিশালী হামলা চালাবেন।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…