গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

হাসিনার প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা ২৭ নভেম্বর

শীর্ষ সংবাদঃ
November 23, 2025 3:56 pm
Link Copied!

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে করা দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেন।

মামলার একমাত্র গ্রেফতার আসামি রাজউকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, ‘সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তার সব আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি।’

এ সময় বিচারক তাকে পাল্টা প্রশ্ন করেন, ঊর্ধ্বতনদের অবৈধ আদেশ পালনেও তিনি বাধ্য ছিলেন কি না!

আরও পড়ুন: শেখ হাসিনা রায়: ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরানোর নির্দেশ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৩০ কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে মামলা তিনটি করে দুর্নীতি দমন কমিশন।

এদিন, ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…