গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জুলাই সনদের অঙ্গীকারনামা সংশোধন করবে কমিশন

Link Copied!

জুলাই সনদের খসড়া নিয়ে দলগুলোর মতামত পর্যালোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। অঙ্গীকারনামার যেসব বিষয় নিয়ে আপত্তি উঠেছে, সেগুলোর গুরুত্ব বিবেচনা করে পরিবর্তন, পরিবর্ধন ও ভাষাগত সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

আজ বুধবার (২৭ আগস্ট) কমিশন নিজেদের মধ্যে এ বিষয়ে বৈঠক করে। দলগুলোর মতামত সমন্বয় করে খসড়ায় আবার সংশোধনী আনা হবে।

কমিশনের এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই সনদ পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। একই সঙ্গে খুব শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের বৈঠক শুরু হবে। খসড়ার যেসব বিষয়ে দলগুলো আপত্তি তুলেছে, সেগুলো নিয়ে, বিশেষ করে, অঙ্গীকারনামার যে বিষয়গুলো নিয়ে দলগুলোর আপত্তি রয়েছে, সেগুলোর ভাষাগত পরিবর্তন করা হবে।

ওই সদস্য জানান, প্রাথমিকভাবে কয়েকটি দলের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করা হবে। পরে একসঙ্গে সব দলের সঙ্গে বৈঠক হবে।

১৬ আগস্ট ৩০টি রাজনৈতিক দল ও জোটের কাছে জুলাই জাতীয় সনদ-২০২৫-এর পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে ইসলামী ঐক্যজোট ছাড়া ২৯টি দল ও জোট তাদের মতামত কমিশনে পাঠিয়েছে। দলগুলোর মতামতের সারসংক্ষেপ নিয়ে আজ বৈঠক করে ঐকমত্য কমিশন।

ঐকমত্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার ওপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় ৷ জাতীয় সনদে কীভাবে এসব মতামতের প্রতিফলন ঘটানো যায়, তা বিশ্লেষণ করা হয়। মতামতগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে জাতীয় সনদের চূড়ান্ত রূপ নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামো গঠনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে সম্ভাব্য বিকল্পগুলোও বৈঠকে আলোচিত হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর আপত্তি ও পরামর্শগুলো গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করছে কমিশন। যাতে সমন্বিতভাবে সবার মতামতের প্রতিফলন ঘটানো যায় এবং একই সঙ্গে সনদের আইনি ও সাংবিধানিক দিকও বিবেচনায় থাকে।

অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া ও ঐকমত্য গঠনপ্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…