গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ছাদখোলা বাসে চড়ে বাফুফের পথে ‘সাফ চ্যাম্পিয়ন’ সাবিনারা

Link Copied!

ছাদখোলা বাসের আক্ষেপ মিটে গেছে। সেই বাসে চড়েই বাফুফের পথে ‘সাফ চ্যাম্পিয়ন’ সাবিনা খাতুনরা। সাফ জয়ী বাংলার মেয়েরা ট্রফি নিয়ে দেশে ফিরেছেন বুধবার দুপুরে। ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কর্মকর্তারা। এ সময় সাফজয়ীদের কেক কেটে খাওয়ান ক্রীড়াপ্রতিমন্ত্রী। পাশাপাশি ফুল দিয়ে বরণও করে নেওয়া হয়।

বুধবার বিমান বন্দর থেকে বের হওয়ার পর গণমাধ্যমে কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ট্রফি উঁচিয়ে বলেছেন, ‘এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের। সকলকে ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ। যদি চার-পাঁচ বছরের পরিশ্রম দেখেন তাহলে দেখবেন সেটার ফল এখন হাতে আছে।’

বিআরটিসির দ্বিতল বিশিষ্ট বাসের ছাদ ফেলে সানজিদা-সাবিনা খাতুনদের আশা পূরণ করা হয়েছে। বাসের রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের।

আরও পড়ুন- দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ।

মেয়েদের বরণ করে নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেন তিল ধারণের ঠাঁই নেই! বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ফুটবল দল এসেছে সাবিনাদের শুভেচ্ছা জানাতে। বিকেএসপি নারী ফুটবল দলের কোচ জয়া চাকমা বেশ উচ্ছ্বসিত, ‘জাতীয় দলের সাবেক ফুটবলার হিসেবে এটা আমার দারুণ মুহূর্ত। এই সাফে আমিও অংশ ছিলাম রেফারি হিসেবে।’ বিকেএসপির নারী ফুটবলাররাও সাবিনাদের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছেন।

বিকেএসপির ফুটবলাররাও ছাড়াও আছেন অনেক সাধারণ সমর্থক। এদের অধিকাংশকে দেখা গেছে বসুন্ধরা কিংসের জার্সিতে৷ ক্রিকেটের সমর্থক টাইগার শোয়েবকেও দেখা গেছে ফুটবল দলকে শুভেচ্ছা জানাতে। বিমানবন্দরে রয়েছে অনেক উৎসুক জনতা।

ফাইনালের আগে মিডফিল্ডার সানজিদা সামাজিক মাধ্যমে একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে ছাদ খোলা বাসের কথা লিখেছিলেন। বাংলাদেশ দল ঢাকায় পা দিয়েই ছাদ খোলা বাসের অভ্যর্থনা পেলো।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…