গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

একদিন ভারতেও তেল বেচতে পারে পাকিস্তান, বাণিজ্য চুক্তির পর ট্রাম্প

Link Copied!

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের পক্ষ থেকেও চুক্তির বিয়য়টি নিশ্চিত করা হয়েছে। এই চুক্তির আওতায় দেশটির ওপর মার্কিন শুল্ক কমবে এবং ইসলামাবাদের তেলের মজুত বৃদ্ধিতে সহায়তা করবে ওয়াশিংটন। ভবিষ্যতে পাকিস্তান ভারতে তেল বিক্রি করতে পারে, চুক্তির পর এমন ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।

গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা পাকিস্তানে সঙ্গে একটি চুক্তি করেছি, যার মাধ্যমে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র মিলে দেশটির বিশাল তেল মজুতের উন্নয়নে কাজ করবে। আমরা এখন সেই তেল কোম্পানিকে খুঁজছি, যে এই অংশীদারত্বে নেতৃত্ব দেবে। কে জানে, একদিন হয়তো পাকিস্তান ভারতের কাছে তেল বিক্রি করবে!’

পোস্টে ট্রাম্প আরও লেখেন, ‘আজ হোয়াইট হাউসে আমরা বাণিজ্য চুক্তি নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি। আমি অনেক দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি, যারা সকলেই যুক্তরাষ্ট্রকে ‘অত্যন্ত খুশি’ করতে চান। আজ বিকেলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে দেখা করব। দক্ষিণ কোরিয়ায় এখন ২৫ শতাংশ শুল্ক, কিন্তু তাদের শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে। প্রস্তাবটি কী তা জানতে আমি আগ্রহী।’

এর আগে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘মনে রাখা উচিত, ভারত আমাদের বন্ধু। তবে বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের বাণিজ্য কমই হয়েছে। কারণ তাদের শুল্ক অনেক বেশি, সারা বিশ্বে সবচেয়ে বেশি। আর্থিক লেনদেন ছাড়াও তাদের সবচেয়ে কঠিন এবং বিরক্তিকর বাণিজ্যিক বাধা রয়েছে।’ আগামী ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…