গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মিডিয়া ট্রায়াল এর বিষয়ে যা বললেন জাকির মাহমুদ

Link Copied!

মিডিয়া ট্রায়াল এর বিষয়ে যা বললেন জাকির মাহমুদ তা হুবহু তুলে ধরা হলো…

“গতকাল ২২ জুলাই ২০২৫ ঘটনা এবং মিডিয়া ট্রায়াল! যে ঘটনা হয়েছে তার অনেক আলোচনা সমালোচনা থাকতেই পারে।

প্রথমত, আজকে আমি গিয়েছিলাম, আমার HSC পরীক্ষার্থী ২ টা ছোট ভাই তারা ২ জন আহত এবং রক্তাক্ত ছিলো। তখন পুলিশ আক্রমন করতেছিলো। আমি হাত মেলে ধরে গিয়েছিলাম,পুলিশ এর সাথে কথা বলতে এই পরিস্থিতি নিয়ে।

তারা আমাকে রাস্তায় ফেলে মারধর করে,আমি এসবের বাইরে গিয়ে সবচেয়ে কষ্ট পেয়েছি যখন দেখেছি আমি মিডিয়া ট্রায়াল এর শিকার।

নিউজ করা হয়েছে আমার কাছে নাকি বোমা পাওয়া গিয়েছে!দেখলাম ছাত্রলীগ ট্যাগ দেয়া হয়েছে অনেক পেজ থেকে ভিডিও বানিয়ে।

একটা সময় ছিলো যখন এমন মিডিয়া ট্রায়াল এর মাধ্যমে অনেক নিরপরাধ মানুষ কে অপরাধি বানিয়ে দেয়া হয়েছে।

২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও এমনটা হয়ে আসছে এটা দুঃজনক! তখন বলা হত শিবির জবাই জায়েজ। এখন এমনটাই হচ্ছে।

আমার প্রশ্ন হচ্ছে সাংবাদিকদের নৈতিকতা নিয়ে। আসলে এদের কাজ কি ভাইরাল নিউজ বানানো নাকি সত্য সংবাদ তুলে ধরা। শুধু আমার সাথে হয়েছে বিষয়টা এমন না। আর অনেকের সাথেই হচ্ছে যার কারনে একটা মানুষের সাধারন জীবন ব্যাহত করে।

আমি গত বছর জুলাই এ ছাত্র জনতার আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলাম। আমার সারা শরীরে ঠিক কতগুলো ছোট পুতি টাইপ গুলি লেগেছে তা আমি নিজেও জানি না। আমার চোখের একটু উপরেও লেগেছিলো। ভাগ্য ভালো ছিলো না হয় আজ হয়তো চোখে দেখতে পারতাম না।

আজকে যখন দেখছি লীগ ট্যাগ দেয়া হচ্ছে! আমাকে নিয়ে নানান ধরনের বানোয়াট কথা বলা হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। আমি এর নিন্দা জানাই। মিডিয়া অনেক সময় সত্য না জেনে যে কাউকে অপরাধী বানিয়ে দেয়। আর এই অপসাংবাদিকতায় আপনি ভাইরাল হলে আপনার সত্য আপনার আদর্শ সব ধুয়ে মুছে যাবে। আপনি হবেন একটা পোস্ট, একটা হেডলাইন।

এখনো অনেক গণমাধ্যম সত্যের চেয়ে ভিউ, রিচ, আর ভাইরালিটির পেছনে ছুটে বেড়ায়! একটা ক্লিকবাইট হেডলাইন দেয় আর আপনাকে অপরাধী বানিয়ে দিবে।

মানুষের মূল্য নেই, মূল্য আছে শুধুমাত্র শিরোনামের!

আমি শুধুমাত্র আমার রক্তাক্ত দুই ভাইকে বাঁচাতে এবং তারপর পুলিশকে অনুরোধ করতে গিয়েছিলাম যেন তারা এভাবে আক্রমণাত্মক না হয়। আর মিডিয়া প্রচার করলো ভিন্ন ভাবে। মিডিয়ার কাজ সত্য প্রচার করা। মিথ্যা সংবাদ দিয়ে বিভ্রান্ত করা নয়!”

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…