গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিমান দুর্ঘটনাঃ রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক হতাহতের শঙ্কা

  • উত্তরায় বিমান বিধ্বস্তে অনেক হতাহতের শঙ্কা

    উত্তরায় বিমান বিধ্বস্ত | সংগৃহীত ছবি

Link Copied!
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ওপর বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। বিধ্বস্ত হওয়ার সাথে সাথে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যায়।

সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

দুর্ঘটনার পর পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ শুরু করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনার পর আশপাশের এলাকার মানুষ ছুটে যায়। বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই বিমানে আর কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানে কয়েকজন বেসমারিক ব্যক্তিও আহত হয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিতে দেখা যায়। তবে এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা, তা এখনও নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়েই উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এখনও উদ্ধারকাজ চলছে।

উদ্ধারকাজে নিয়োজিত এক ফায়ার সার্ভিস কর্মী জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত ৬-৭ জন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।

এদিকে, দুর্ঘটনাস্থল থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে রোগী আসা শুরু করেছে বলে নিশ্চিত করেছেন সেখানকার আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন