গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় ফিরছেন রণবীর সিং, কে এই সারা

Link Copied!

কোনো সিনেমেয়ায় বয়সের ব্যবধানে জুটি বাধলেই কটাক্ষের শিকার হন অভিনেতা-অভিনেত্রীরা। যেমনটি হয়েছিলেন সালমান খান তার ৩১ বছরের ছোট রাশমিকা মান্দারার সঙ্গে জুটি বেঁধে। বাদ পড়েননি আমির খানও। ‘সিতারে জমিন পর’ সিনেমাতে ২৩ বছরের ছোট নায়িকা জেনেলিয়ার সঙ্গে জুটি বেঁধে। এবার সেই তালিকায় অন্তর্ভূক্ত হলো রণবীর সিংয়ের নাম।

সম্প্রতি ২০ বছরের ছোট সারা অর্জুনের সঙ্গে রণবীর অভিনীত ছবি ‘ধুরন্ধর’–এর টিজার মুক্তি পেয়েছে। এই টিজারে রণবীরের পারফরম্যান্সের প্রশংসা যেমন চলছে, তেমনি চলছে সারাকে নিয়ে আলোচনা।

রণবীর সিং ৪০–এ পা দিয়েছেন, অন্যদিকে সারার বয়স মাত্র ২০; দু’জনের বয়সের ব্যবধান নিয়ে চলছে আলোচনা। অনেকের কাছে অপরিচিত হলেও দক্ষিণি চলচ্চিত্রজগতে সারা অর্জুন অতি পরিচিত নাম। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন। হিন্দি ছবিতেও কাজ করেছেন সারা। তা ছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লাভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো ছবিতে অভিনয় করেছেন সারা।

ছবিতে অভিনয় করার আগে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে সারা অর্জুনকে। ২০১১ সালে তামিল ছবি ‘দেইভা থিরুমঙ্গলম’ থেকে অভিনয়ের সফর শুরু। মাত্র ছয় বছর বয়সে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই বছরই হিন্দি ছবি ‘৪০৪’-এ অভিনয় করেছিলেন দক্ষিণি অভিনেত্রী।

২০১৩ সালে ‘এক থি ডায়েন’ ছবিতে ইমরান হাশমির বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সারা। এরপর সালমানের ‘জয় হো’ ছবিতেও একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ‘পোনইন সেলভান’ ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের কিশোরীবেলার অভিনয় করেছিলেন সারা।

এবার ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সারাকে। তবে তাঁর চরিত্রটি ঠিক কেমন ও কতটা গুরুত্বপূর্ণ, তা এখনো জানা যায়নি। ছবিটি চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। ছবির পরিচালক আদিত্য ধর।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ