গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সালমানের কেনা নতুন গাড়িতে অত্যাধুনিক সুবিধা, দাম কত জানেন?

  • সালমানের কেনা নতুন গাড়িতে অত্যাধুনিক সুবিধা, দাম কত জানেন?

    সালমান খানের কেনা নতুন গাড়ির মডেল মার্সিডিজ-মেবাখ জিএলএস ৬০০ এসইউভি | সংগৃহীত ছবি

Link Copied!

অত্যাধুনিক সুবিধা আর শক্তিশালী বুলেটপ্রুফ সুরক্ষার জন্য আরও একটি গাড়ি কিনেছেন বলিউড মেগাস্টার সালমান খান। নিরাপত্তা বাড়াতে ও জীবনের ঝুঁকি এড়াতে অভিনেতার কেনা এ গাড়িতে রয়েছে নতুন নতুন প্রযুক্তির একাধিক সুবিধা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বিলাসিতা নয়, জীবনের নিরাপত্তার খাতিরে আরও একটি গাড়ি কিনেছেন সালমান। নতুন গাড়িটির মডেল হলো মার্সিডিজ-মেবাখ জিএলএস ৬০০ এসইউভি।

বর্তমানে এ গাড়িটির বাজারমূল্য ভারতীয় মুদ্রায় ৩.৪০ কোটি রুপি। অন্যান্য গাড়ি থেকে এটির নিরাপত্তা ব্যবস্থা বেশ শক্তিশালী। কারণ এ গাড়িটিতে ৪.০ লিটার টুইন-টার্বো ভি৮ ইঞ্জিন রয়েছে, যা ৪৮ ভোল্ট মাইল্ড-হাইব্রিড সিস্টেমের সাথে সংযুক্ত। এই গাড়ির কাঁচের পুরুত্ব প্রায় ৪১ মিমি হওয়ায় যেকোনো শক্তিশালী রাইফেলের গুলি থেকেও এটি নিরাপদ।

গাড়ির গতি এত বেশি যে প্রয়োজনে একস্থান থেকে অন্যস্থানে দ্রুত পৌঁছানো যাবে। এ সুবিধার জন্য গাড়িতে ৯-স্পিড অটোমেটিক গিয়ারবক্স এবং ফোরম্যাটিক অল-হুইল ড্রাইভ ব্যবস্থা রাখা হয়েছে। এ কারণে মাত্র ৪.৯ সেকেন্ডে গাড়িটি ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে ছুটতে পারে, যার সর্বোচ্চ গতি প্রায় ২৫০ কিমি/ঘণ্টা।

নিরাপত্তা সুরক্ষা জোরদার করার জন্য এ গাড়িতে রয়েছে বুলেটপ্রুফ বডি প্যানেল ও শক্তিশালী গ্লাস। গাড়ির অভ্যন্তরও যথেষ্ট রাজকীয়। রয়েছে প্যানোরামিক সানরুফ, উন্নতমানের লেদার ইন্টেরিয়র, রিয়ার এক্সিকিউটিভ সিটিং, বার্মেস্টার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম এবং চার-জোন ক্লাইমেট কন্ট্রোল।

ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে লাগাতার প্রাণনাশের হুমকির পাওয়ায় শুধু গাড়ি নয়, বাড়িতেও বুলেটপ্রুফ দরজা, জানালার সুরক্ষায় থাকেন সালমান খান। বাড়ির প্রতিটি কোণায় বসানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। অভিনেতার প্রাণ বাঁচাতে সবসময় সালমানকে বিশেষ ওয়াই প্লাস সুরক্ষা দিচ্ছে ভারত সরকারও।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…