গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ইসরায়েলের হয়ে কাজ করা ৭০০ ভাড়াটে সৈনিক গ্রেপ্তার

  • ইরানের পতাকা Iranian flag ইরান Iran

    ইরানের পতাকা | সংগৃহীত ছবি

Link Copied!

ইরানে ব্যাপক ধরপাকড় চলছে। ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে শত শত মানুষকে গ্রেপ্তার করছে দেশটির সামরিক বাহিনী। বুধবার (২৪ জুন) সকালে স্কাই নিউজের তথ্য মতে, এখন পর্যন্ত ৭০০ ইসরায়েলি ভাড়াটে সৈনিককে গ্রেপ্তার করা হয়েছে।

নূরনিউজ এজেন্সি জানিয়েছে, গত ১২ দিনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ তাদের ‘ইসরায়েলি ভাড়াটে সৈনিক’ হিসেবে উল্লেখ করেছে।

দেশটির সামরিক সূত্র আরও জানিয়েছে, গত ১২ দিনে ১০ হাজার ড্রোন জব্দ করা হয়েছে। এসব ড্রোন বিস্ফোরক বহনে সক্ষম।

ফার্স নিউজ আরও জানিয়েছে, ইরানে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী সরকারের গুপ্তচর নেটওয়ার্ক দেশে অত্যন্ত সক্রিয় ছিল। ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ১২ দিনের মধ্যে তাদের মধ্যে ৭০০ জনেরও বেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

দাবিগুলো স্কাই নিউজ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ইরানি কর্তৃপক্ষও সবার পরিচয় প্রকাশ করেনি। তারা বলেছে, তদন্তের স্বার্থে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। সব গুপ্তচরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হবে।

এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট।

বিলটি পাসের ফলে আইএইএ পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারবেন।

নূরনিউজ সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সংস্থাটি আগের মতো ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে না। তাদের কড়াকড়ির মধ্য দিয়ে ইরানে প্রবেশ করতে হবে।

দিগন্ত নিউজ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…