গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ভুলু আটক

Link Copied!
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন ভুলুকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ আগস্ট) রাতে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পুরাতন তেওয়ারীগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। ভুলু জেলা কৃষকলীগের সাবেক সভাপতি।
সোমবার সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি হত্যা মামলায় ভুলু চেয়ারম্যানকে আটক করা হয়েছে। সে থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তবে মামলার নির্দিষ্ট তথ্য জানাননি তিনি।
জানা গেছে, ৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদ্রাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ৪ ছাত্র নিহত হন। এতে ১৪ আগস্ট নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারী ও সাব্বির হোসেন রাসেলের স্বজনরা থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। আফনান হত্যা মামলায় তার মা নাছিমা আক্তার বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০০ জনকে আসামি করেন। এছাড়া ছাব্বির হত্যা মামলায় তার বাবা আমির হোসেন ৯১ জনের নাম উল্লেখ ও ২০০ জনকে অজ্ঞাত আসামি করেন।
এ দুটি মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়। তবে এ দুই মামলার এজাহারে ইউপি চেয়ারম্যান ভুলুর নাম দেখা যায়নি।
শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…