গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করলেন যারা

Link Copied!

দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২১ মে দ্বিতীয় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী ফলাফলে জেলা পরিষদ চেয়ারম্যান ও রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের ছেলে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত (প্রতীক আনারস), ভাইস চেয়ারম্যান পদে কামরুল হাসান বিএসসি (প্রতীক টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা আক্তার বিথি (প্রতীক কলস) নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে ইমতিয়াজ আরাফাত আনারস প্রতীকে পেয়েছেন ৪৪০০৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু হোন্ডা প্রতীকে পেয়েছেন ২৭৭৫৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে কামরুল হাসান বিএসসি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫৫৫৯০ তালা প্রতীকের প্রার্থী সোহেল রানা পেয়েছেন ১১৪১৯ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা আক্তার বিথী কলস প্রতীকে পেয়েছেন ২৮০৯২ পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্ধী সুরাইয়া আক্তার শিউলি পেয়েছেন ২৫৯২৫।
আজ মঙ্গলবার রাত ৯টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে (কন্ট্রোল রুম) নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম।

এসময় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন