গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

চাঁদাবাজির অভিযোগে ৪ তৃতীয় লিঙ্গকে গ্রেপ্তার

Link Copied!

পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৪ তৃতীয় লিঙ্গকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৌসুমী তৃতীয় লিঙ্গ (৩২), আনিকা তৃতীয় লিঙ্গ (১৯), তুলী তৃতীয় লিঙ্গ (২৪) এবং দুলী তৃতীয় লিঙ্গ (২৫)।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসিন বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছিল। তাদের দাবিকৃত টাকা না দিলে তারা কাউন্টার এবং গাড়িতে তাণ্ডব চালাতো। যাত্রীদের সাথে অশ্লীল আচরণ করতো। গ্রেপ্তারকৃতরা উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সাথে অশোভন আচরণ শুরু করে। তখন ম্যানেজার জিয়াউল হক ৫০০ টাকা দিতে রাজি হন। কিন্তু তারা তাদের দাবিকৃত টাকার জন্য অনড় থাকে। এক পর্যায়ে তারা জিয়াউল হকের পকেট থেকে ১০১০ টাকা নিয়ে নেয় এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারে হৈ-হুল্লোড় করতে থাকে।

এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…