গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছেঃ এস জয়শঙ্কর

Link Copied!

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করে বলেছেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘শক্তিশালী থেকে আরও শক্তিশালী’ হচ্ছে।”

শ‌নিবার (২০ জানুয়া‌রি) উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বৈঠক শেষে সামজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি বার্তা দেন জয়শঙ্কর।

আরও পড়ুন—    লক্ষ্মীপুরে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে সংবর্ধনা

এক্স পোস্টে জয়শঙ্কর লেখেন, আজ কাম্পালায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছি এবং তার সাফল্য কামনা করেছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী থেকে আরও শক্তিশালী হচ্ছে। শিগগিরই তাকে (বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে) দিল্লিতে অভ্যর্থনা দেওয়ার জন্য অপেক্ষা করছি।

আরও পড়ুন—    শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে। নতুন সরকারে হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রথম বিদেশ সফর উগান্ডা দিয়ে শুরু করেছেন। বর্তমানে তিনি কাম্পালায় অবস্থান করছেন।

আগামী মাসের ৭ তারিখে প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাবেন হাছান মাহমুদ। গত বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি নিজে এ তথ্য জানিয়েছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ