গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পাওয়ার প্লেতে ৫৫ রান তুলল বাংলাদেশ

Link Copied!

বাঁচা-মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। সুপার ফোরে যেতে হলে জয় দরকার দু’দলেরই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ।

টাইগাদের একাদশে এসেছে তিনটি পরিবর্তন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দল ৭ ওভার খেলে ৫৯ রানে ২ উইকেট হারিয়েছে।

একাদশে জায়গা পেয়েছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয় ও সাইফউদ্দিন।

আজ বাংলাদেশের হয়ে ওপেনিং করেছেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। সাব্বির ফিরেছেন ৬ বলে ৫ রান করে। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৬ ওভারে ১ উইকেটে ৫৫ রান। মিরাজ ৩৮ ও সাকিব আল হাসান ৪ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, চামিকা করুণারত্নে, দিলশান মধুশঙ্কা ও আসিথা ফার্নান্দো।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…