গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গোবিন্দগঞ্জে র‌্যাবের অভিযানে ৯৪ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৪ বোতল ফেনসিডিল সহ আনোয়ার হোসেন (৩৮) নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ গাইবান্ধা।

গ্রেফতারকৃত আসামী আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউপির শিহিগাঁও গ্রামের আইন উদ্দিনের পুত্র।

রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন—    শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১১ নভেম্বর) দিনগত রাত পৌনে ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জের আসাদ মোড় এলাকা থেকে ৯৪ বোতল ফেনসিডিল ও মাদক বহনের মোটরসাইকেল জব্দ করাসহ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান অব্যাহত রয়েছে। তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…