গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গাইবান্ধায় সমবায় দিবস পালিত

Link Copied!

সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫২তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৪ নভেম্বর) সকালে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা। শুরুতেই স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমবায় অফিসার মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম।

আরও পড়ুন—    রায়পুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাহাজ্জুল ইসলাম, মেডিকেল কর্মকর্তা ডা: সোহেল মাহমুদ, সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক লি: এর সাবেক সভাপতি শাহ মুশফিকুর রহমান মন্ডা, বিশিষ্ট সমবায়ী বিকাশ চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশের অর্থনীতিকে সুদৃঢ় ও মজবুত করতে সমবায় আন্দোলনকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছেন।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক অর্থনীতি, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী বাংলাদেশ। তাই স্মার্ট বাংলাদেশ পরিকল্পনায় সমবায় সমিতিগুলো সকল অংশীজন হিসাবে তাৎপর্যপূর্ণ ভুমিকা রাখবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ