গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কৃষি অফিসের সহযোগীতায় রামগড়ে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

Link Copied!

২০২৩-২৪ অর্থ বছরে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির উদ্যোগে খাগড়াছড়ির রামগড়ের ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় পৌরসভার বল্টুরামটিলার হকটিলায় আশ্রয়ণ প্রকল্পের স্থানে উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সানাউল্লাহর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে বীজ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

আরও পড়ুন—    মৎস্য আহরণে নিষেধাজ্ঞা উঠছে আজ, রায়পুরের জেলে পল্লীতে চলছে প্রস্তুতি

এসময় স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, পিআইও নজরুল ইসলাম,১নং ওয়ার্ড বল্টুরামটিলা কাউন্সিলর আব্দুল হক।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ৫০০ জন কৃষকের মাঝে ৮ ধরণের সবজি বীজ প্যাকেজ আকারে প্রদান করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ