গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভায়েরা ও শ্যালক-শালিকার মারধরে প্রাণ গেল দুলাভাইয়ের

Link Copied!

রাজধানী ঢাকার কাকরাইলের শান্তিনগর এলাকায় ভায়েরা ও শ্যালক-শালিকার মারধরে মোঃ বাহার (৫০) নামের এক ট্রাভেল এজেন্সির মালিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া ৫টা দিকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে মৃত ঘোষণা করেন।

নিহত বাহারের স্ত্রী জয়নব বেগম জানান, এক সন্তান নিয়ে তারা যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকেন। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীর শাকেরপুর গ্রামে। কাকরাইল শান্তিনগর প্লাজার এম বাহার ওভারসিস (ট্রাভেলস এজেন্সি) নামে তার স্বামীর একটি অফিস আছে।

আরও পড়ুন—    এ্যানি আদালতে মিথ্যা বলেছেনঃ স্বরাষ্ট্রমন্ত্রী

নিহতের স্ত্রীর অভিযোগ করে বলেন, ‘আমার ছোট বোন ফাতেমার জামাই জাকিরের জন্য কাতারের ভিসার ব্যবস্থা করে দেন বাহার। আজ জাকিরের কাতারে যাওয়ার কথা ছিল, কোনো কারণে আজ ফ্লাইট মিস হয়। এই কারণে ফাতেমা, জাকির ও আমার ছোট ভাই ইউনুস বাহারের অফিসে গিয়ে তাকে গলাটিপে ধরে একাধারে কিল-ঘুষি দিতে থাকেন। এতে বাহার অচেতন হয়ে পড়েন। বাহারকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃত বাহারের পরিবার অভিযোগ দিয়েছেন, তাকে মারধরে হত্যা করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…