গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না

Link Copied!

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার (২১ নভেম্বর) সচিবালয়ে তার নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে আজ।

প্রতি কিলোওয়াট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোওয়াটে ১ টাকা ৩ পয়সা করে বেড়েছে। শতাংশের হিসাবে ১৯.২২ শতাংশ বেড়েছে। আগামী মাস থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতেই বিদ্যুৎ-জ্বালানির প্রাইস অ্যাডজাস্ট করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না। দাম বাড়বে কি না, সেটাও নির্ভর করছে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে। সবকিছু যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন-    দীর্ঘ বছরেও হয়নি লক্ষ্মীপুর জেলা আ.লীগের কার্যালয়

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বিইআরসি তাদের মতো করে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তারা ঘোষণা দিয়েও দাম বাড়ায়নি। সবকিছু তারা যাচাই-বাছাই করেই করেছে।

নির্বাচনের আগে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে আমি বাড়ানোর কথা তো বলিনি একবারও। নির্বাচনের এক বছর আগে নাকি দুই বছর আগে সেটা বিষয় নয়, এখন সারা বিশ্বেই দাম সমন্বয় হচ্ছে। ৭ ডলারের গ্যাস ৩০ ডলারে কিনতে হয়।’

বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সরবরাহ এখন আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে ফেলেছি। আমরা আশাবাদী, বিদ্যুৎ উৎপাদন মোটামুটি এখন ভালো পরিস্থিতির দিকে যাচ্ছি। যে ঘাটতি ছিল তা ধীরে ধীরে পূরণ হয়ে যাচ্ছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…