গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে তিন হাজার ৫’শ কেজি জাটকা জব্দ

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে ১২ কিলোমিটার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিনহাজার ৫’শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোর রাতে মেঘনা বাজার সংলগ্ন একটি সুপারি বাগানে তল্লাশী চালিয়ে জাটকা জব্দ করে এতিমখানায় দেয়া হয়েছে। রায়পুর কোস্টগার্ড চট্রগ্রাম পুর্ব জোনের কন্টিজেন কমান্ডার তৌহিদুল ইসলাম এ তথ্য জানান।

কোস্টগার্ডের কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, প্রতিদিন দুইবার মেঘনায় জোরালো অভিযান চালানো হয়। কোস্টগার্ড রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপির মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানে তল্লাশি করে তিন হাজার ৫’শ জাটকা জব্দ করে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকা সংগ্রহ করা ব্যবসায়ীরা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হকের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।

উল্লেখ্য, পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, বেচাকেনা, মজুত ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…