গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

টুঙ্গিপাড়ায় নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে গিয়ে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন। পরে সেই খাবার নিজ হাতে স্বজনদের মাঝে পরিবেশন করেন তিনি।

বুধবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা একটি রিল ভিডিওতে এমন চিত্র দেখা গেছে।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।’

আরও পড়ুন—    মার্কিন পর্যবেক্ষক দলকে স্বরাষ্ট্রমন্ত্রীঃ ভোট কারচুপির ইচ্ছা আমাদের নেই

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ-পোলাও স্বজনদের জন্য পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যেন ভেঙে না যায় সেজন্য তিনি পরম মমতায় একটি একটি করে প্লেটে তুলে দিচ্ছেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা ইলিশ পোলাওসহ খাবারের ম্যানুতে ছিল, গরুর মাংস, খাসির মাংস, সবজি, ডাল কয়েক প্রকার মাছসহ বিভিন্ন মিষ্টান্ন।

এসময় উপস্থিত ছিলেন, শেখ পরিবারের সদস্য, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার ছেলে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, শেখ দিপু, শেখ লিপু, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও টুঙ্গিপাড়ায় বসবাসরত শেখ পরিবারের সদস্যরা।

আরও পড়ুন—    গাইবান্ধার চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ পরিত্যক্ত ভবনে পাঠদান

এর আগে দুইদিনের ব্যক্তিগত সফরে গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা। এদিন বিকেলে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়িতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকদিন পর প্রধানমন্ত্রী বাড়িতে যাওয়ায় উৎসবের আমেজ বিরাজ করে আত্মীয়স্বজনদের মধ্যে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…