মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জুন) সকালে উপজেলা গণগ্রন্থগার মিলনায়তনে সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি।
আরও পড়ুন- উল্লাপাড়ায় পানিতে ডুবে একজনের মৃত্যু
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুলসহ স্থানীয় আ’লীগ নেতা কর্মীরা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন



