গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

চার বিয়ে ও ৫ শিশুসন্তানকে হত্যা, থাইল্যান্ডে গ্রেপ্তার বাবা

Link Copied!

থাইল্যান্ডে দুই বছর বয়সী মেয়ে ও দুই শিশুপুত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি মোট পাঁচ শিশুসন্তানকে হত্যা করেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।- বিবিসি

বিবিসির প্রতিবেদনে বলাহয়, গত সপ্তাহে রান্নাঘরের মেঝে খুঁড়ে দুই বছর বয়সী মেয়ের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ সন্দেহ করছে, অভিযুক্ত সঙসাক সঙস্যাঙ তাঁর আগের সংসারের দুই শিশুপুত্রকেও হত্যা করেছেন। সঙসাকের এক স্ত্রী জানিয়েছেন, তিনি এর আগে আরও দুই শিশুপুত্রকে হত্যা করেছেন।

চলতি মাসের শুরুতে পুলিশ ব্যাংককের বাং খেন এলাকায় গৃহ নির্যাতন সংঘটিত হচ্ছে বলে সন্দেহ করছিল। সঙসাকের প্রতিবেশীরা অভিযোগ করেন, তাঁর ১২ ও ৪ বছরের দুই মেয়ে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশ মা–বাবার অনুপস্থিতিতে দুই মেয়েকে বাড়ি থেকে উদ্ধার করে।

১২ বছর বয়সী মেয়ে পুলিশকে জানায়, তাঁদের মা–বাবা তাঁর দুই বছর বয়সী বোনকে পিটিয়ে হত্যা করেছেন। গত সপ্তাহে তাঁর সাহায্যে পুলিশ থাইল্যান্ডের উত্তর–পশ্চিম অঞ্চলে তাঁদের বাড়ির রান্নাঘরের মেঝেতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে।

আরও পড়ুন-   মাধবপুরে ৫ বছরেও ভূমির দখল পাচ্ছেন না প্রতিবন্ধী জামাল মিয়া

সঙসাকের বরাত দিয়ে পুলিশ বলেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং শিশুর কান্নার শব্দ সহ্য করতে পারেন না। এ কারণেই তিনি সন্তানদের হত্যা করেছেন।

দুই বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে সঙসাকের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগের সংসারের দুটি ছেলেকে হত্যা করার দায়ে তাঁর সাবেক স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। তাঁদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। সঙসাক চার বিয়ে করেছেন।

১০ বছর আগে পুলিশ সঙসাকের তৃতীয় সংসারের আরও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করে। থাইল্যান্ডের পুলিশ সে দুই সন্তানকে হত্যার জন্যও সঙসাককে অভিযুক্ত করেছে।

সঙসাক মোট চার শিশুপুত্রকে হত্যা করেছেন বলে তাঁর তৃতীয় স্ত্রী দাবি করেছেন। এক কন্যা ও দুই শিশুপুত্রের লাশ পাওয়া গেছে। বাকি দুই শিশুর লাশ সমাহিত করার স্থান পুলিশকে জানিয়েছেন সঙসাকের তৃতীয় স্ত্রী।

পুলিশের ধারণা, অন্য দুই শিশুকে যেখানে সমাহিত করা হয়েছে সেখানে এখন পেট্রল স্টেশন রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…