গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

২৪২ কোটি টাকায় দুটি মহাসড়ক প্রশস্ত করার কাজ পেয়েছে দেশীয় তিন প্রতিষ্ঠান

Link Copied!

২৪২ কোটি টাকায় ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করার কাজ পেয়েছে দেশীয় তিন প্রতিষ্ঠান।

বুধবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।

সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন।

আরও পড়ুন-   সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর জামিন স্থগিত

তিনি বলেন, “সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের ‘ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা দুটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০১-এর নির্মাণ কাজ যৌথভাবে রিলায়েবল বিল্ডার্স লিমিটেডে, ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এবং রানা বিল্ডার্স প্রা. লিমিটেডের কাছ থেকে ২৪১ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫৩২ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।”

এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ‘মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ ও ড্রেজিং’ প্রকল্পের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ২৯১ টাকা ব্যয় বাড়ানোর ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…