গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বৃষ্টিতে পাহাড়ের মাটি সরে বেরিয়ে এলো মর্টার শেল

Link Copied!

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় বৃষ্টির পানিতে পাহাড়ের মাটি সরে গিয়ে একটি মর্টার শেল বের হয়ে আসে। পরে খবর পেয়ে মর্টার শেলটি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থানীয়রা মর্টার শেলটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে জনসাধারণকে দূরে সরিয়ে দেয়।

আরও পড়ুন-   হিলিতে ধানক্ষেত থেকে ২টি মর্টার শেল উদ্ধার

স্থানীয়রা জানান, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় লালমাই পাহাড়ে অনেক যুদ্ধ হয়। ধারণা করা হচ্ছে, সে সময়ের একটি শেল অবিস্ফোরিত ছিল। সোমবার লালমাই পাহাড়ে ভারি বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিতে পাহাড়ের বড়ধর্মপুর এলাকার মাটি সরে গিয়ে মর্টার শেলটি বের হয়ে আসে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে৷ তারা ঘটনাস্থলে আসার পর মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে বিস্ফোরণ ঘটানো হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…