গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগড়ে গৃহবধু ধর্ষণ চেষ্টা মামলায় আটক এক যুবক

Link Copied!

খাগড়াছড়ির রামগড়ে এক পাহাড়ী গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ রহমত উল্যাহ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

আটককৃত মোঃ রহমত উল্যাহ ফটিকছড়ি উপজেলার ১নং বাগানবাজার ইউনিয়ন এর নতুনবাজার এলাকার বাসিন্দা মোঃ শামসুল হুদার ছেলে।

গত রবিবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার সময় রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাগলাপাড়া পাহাড়ী এলাকায় ভিকটিমের ফল বাগানের চৌচালা ঘরে এ ঘটনা ঘটে। ঘটনার একদিন পর সোমবার রাতে ভিকটিমের স্বামী রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ চেষ্টাকারী মোঃ রহমত উল্যাহ বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন।

আরও পড়ুন-   সেতু নির্মাণে ভুল নকশায় প্রধানমন্ত্রীর ক্ষোভ

মামলার এজহারে থেকে জানাযায়, ভিকটিম পাহাড়ী নারী (১৮) এর স্বামীর নিজস্ব একটি মিশ্র ফল বাগানের পাহারাদার হিসেবে পূর্ব পরিচিত রহমত উল্যাহকে দায়ীত্ব দিয়ে প্রতিদিনের মত ভিকটিম তার স্বামীর সাথে বাগানের চৌচালা ঘরে ঘুমাতে যান।

পরে গভীর রাতে ধর্ষণের উদ্দেশ্যে রহমত উল্যাহ কৌশলে ঘরের দরজা খুলে ওই নারীর উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় ঐ ভিকটিম নারীর আত্ম-চিৎকারে তার স্বামীর ঘুম ভেঙ্গে গেলে ধর্ষণ চেষ্টাকারী অন্ধকারে পালিয়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, ‘স্মার্ট প্রযুক্তির সহযোগীতায় অভিযোগের তিন ঘন্টার মধ্যে গভীর রাতে দুর্গম পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…