গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রাজধানীতে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

Link Copied!

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ।

শুক্রবার (২৫ আগস্ট) বেলা ৪টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

দুপুর থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি উপেক্ষা করে মহানগর দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের নেতাকর্মীরা দুপুর থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন।

বেলা ৩টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়। এর আগে সমাবেশস্থলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন।

আরও পড়ুন-   ব্রিকসের নতুন সদস্য হচ্ছে যে ৬ দেশ

নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে সমাবেশ স্থলে আসতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর মিছিল নিয়ে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ।

জানা যায়, দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সরকারের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে এই শান্তি সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে দলটি।

উপস্থিত নেতা-কর্মীরা জানান, বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র, বিশৃঙ্খলা প্রতিহত করতে মাঠে থাকবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…