গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বায়তুল মোকাররমে পুলিশ ও সাঈদী সমর্থকদের মধ্যে সংঘর্ষ

Link Copied!

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত নেতা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আটক করা হয়েছে চার জনকে। এর আগে সেখানে সাঈদী সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। মঙ্গলবার দুপুরে এসব ঘটনা ঘটে। জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজার দাবিতে বায়তুল মোকাররম মসজিদের সামনে সাঈদী সমর্থকরা জড়ো হয়েছিল বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৫ আগস্ট) জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে সাঈদীর গায়েবানা জানাজা করার উদ্যোগ নেন তার সমর্থক ও জামায়াত–শিবিরের নেতাকর্মীরা। তখন সেখানে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত চলছিল। এ কারণে জানাজা শুরু করতে চাইলে বাধা দেন উপস্থিত আওয়ামী লীগ কর্মীরা। এ নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সাঈদী সমর্থকরা মসজিদের উত্তর ফটকে এসে বিক্ষোভ শুরু করেন এবং গায়েবানা জানাজার দাবি জানান। তখন পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।

আরও পড়ুন-   আজ বেদনাবিধুর জাতীয় শোক দিবস

পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া জানান, শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দোয়া মাহফিল চলছিল। এর মধ্যে তারা জানাজা শুরুর চেষ্টা করলে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রোহানী বলেন, আটকের বিষয়টা আমরা পরে জানাব। এখন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছি।

প্রসঙ্গত, গত রবিবার বিকেলে বুকে ব্যথা নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় দেলাওয়ার হোসাইন সাঈদীকে। পরে রাত ১০টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ইন্তেকাল করেন তিনি।

 

আরও পড়ুন-  এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া ৪ বিষয়ে নতুন সময়সূচি

সাঈদীর মৃত্যুর খবর শোনার পর গতকাল রাতে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও ভক্তরা হাসপাতাল এলাকায় জড়ো হন। নেতাকর্মীরা ঢাকায় জানাজা করতে চাইলেও পুলিশের পক্ষ থেকে বারণ করা হয়। অনড় অবস্থানে থাকা জামায়াতের নেতাকর্মীরা রাতভর বঙ্গবন্ধু মেডিকেলের সামনে অবস্থান নেন। পুলিশও সতর্ক অবস্থানে থাকে।

ভোররাতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের। সাঈদীর মরদেহ পিরোজপুরে নিয়ে যেতে চাইলে বাধা দেয় জামায়াতের নেতাকর্মীরা। পরে টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে তাদের ছত্রভঙ্গ করে কড়া পাহারায় অ্যাম্বুলেন্সে করে সাঈদীর মরদেহ পিরোজপুরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…