গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মঙ্গল গ্রহ আগের চেয়ে বেশি জোরে ঘুরছে, বলছে নাসা

Link Copied!

মঙ্গল গ্রহ আগের চেয়ে বেশি জোরে ঘুরছে! এর মানে হলো গ্রহটির দিনগুলো আগের চেয়ে ছোট হয়ে আসছে!

বিষয়টি সম্প্রতি নাসার বিজ্ঞানীদের পর্যবেক্ষণে ধরা পড়েছে। তবে কেন এমন হচ্ছে সে বিষয়ে তাঁরা কোনো ধারণা দিতে পারেননি।

নেচার সাময়িকীতে প্রকাশিত এ সংক্রান্ত এক গবেষণাপত্রের বরাতে আজ বুধবার বিবিসি জানিয়েছে, মঙ্গল গ্রহে পাঠানো নাসার ‘ইনসাইট’ রোবট থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজ্ঞানীরা তাঁদের নতুন সিদ্ধান্তে পৌঁছেছেন। গ্রহটির ঘূর্ণন গতি পর্যবেক্ষণ করে তাঁরা দেখেছেন, এর একেকটি দিনের দৈর্ঘ্য বছরে ৪ মিলি সেকেন্ড করে কমে যাচ্ছে। এর মানে হলো-খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের ঘূর্ণন গতি বাড়ছে।

আরও পড়ুন-   ভূরুঙ্গামারীতে ১৪ পরিবার পেল ঘর ও জমি

তবে ঠিক কী কারণে এই গতি বাড়ছে তা জানাতে না পারলেও এ বিষয়ে একাধিক তত্ত্ব দাঁড় করিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা ধারণা করছেন, খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের কিছু পরিবর্তন হচ্ছে। এর মাধ্যমে গ্রহটির ভরকেন্দ্রের পরিবর্তন কিংবা উপরিভাগের রূপান্তরের ফলে ঘূর্ণন গতি বাড়ছে।

তাঁরা বলছেন, গ্রহটির বরফ জমা অংশগুলো বা পোলার ক্যাপগুলোতে হিমবাহের উত্তরোত্তর রিবাউন্ডের কারণে বরফ দিয়ে ঢেকে যাওয়া বা গলে স্থলভাগ ভেসে ওঠার ফলে ভর এবং গতির পরিবর্তন ঘটতে পারে।

২০১৮ সালে ইনসাইট ল্যান্ডার মঙ্গল গ্রহে পাঠায় নাসা। গ্রহটির বিষয়ে ধারণা পেতে ইনসাইট ল্যান্ডারের মধ্যে একটি সিসমোমিটার, একটি তাপ পরীক্ষক এবং একটি রেডিও সায়েন্স সিস্টেম সংযুক্ত রয়েছে। এর মধ্যে রেডিও সায়েন্সের মাধ্যমে বিজ্ঞানীরা মঙ্গলের ঘূর্ণন গতি সম্পর্কে ধারণা পেয়ে থাকেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…