গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সংখ্যালঘু পরিবারের দোকান পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

নেত্রকোণা জেলার মদন পৌরসভার মদন বাজারে পাওনা টাকার তাগিদ দেওয়ায় সংখ্যালঘু সুমন চন্দ্রদের দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে মদন বাজারের প্রধান সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মদন আওয়ামী লীগের পৌর সভাপতি সুরজিৎ বৈশ্য, মদন থানা তাতীলীগের অর্থবিষক সম্পাদক ও ব্যবসায়ী মোঃ জসীম উদ্দীন, সুশীল পাল, মলয় পাল, মদন পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কমিশনার মোঃ মুকুল, ৭ নং ওয়ার্ডের কমিশনার শ্রী সজল বৈশ্য, ৪ নং ওয়ার্ড কমিশনার শ্রী ঝলমল দাস।

আরও পড়ুন-   সুইজারল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

এসময় আরও উপস্থিত ছিলেন, মদন বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মদন পৌরসভার মেয়র ও মদন বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম সাইফ সহ আরও অনেকেই।

এসময় বক্তারা সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ, গত বৃহস্পতিবার (১৫ জুন) রাতে পৌর শহরের মদন বাজারে উপজেলা পোস্ট অফিসের সামনে নন্দিনী স্টোর নামে একটি দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে কুলিহাঁটি (পশ্চিমপাড়া) গ্রামের আল-আমিন ও তার ছেলে আপনের (১৮) বিরুদ্ধে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…