গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

শরীয়তপুর শতবর্ষী পুকুর ভরাট করার অপরাধে ড্রেজার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

Link Copied!

শরীয়তপুর সদর পৌরসভার ৭ নং ওয়ার্ডের ধানুকা গ্রামের মনসা বাড়ির শতবর্ষী পুকুর ড্রেজার দিয়ে ভরাট করার অপরাধে ড্রেজার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর জেলার নবাগত জেলা প্রশাসক এর নির্দেশক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুন শরীফ মনসা বাড়ির পুকুর ভরাট বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

অবৈধভাবে ড্রেজার দিয়ে পুকুর ভরাট দায়ে ড্রেজার ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তী সময়ে বালু সঞ্চালন পাইপ সমূহ বিনষ্ট করা হয়। উক্ত ড্রেজার ব্যবসায়ীকে পুকুর ভরাট কাজ না করার জন্য সতর্ক করেন।

আরও পড়ুন-   রাস্তা বন্ধ করতে এলে আপনাদের চলার পথ বন্ধ করে দেবো

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন শরীফ বলেন, ‘আজ শরীয়তপুর সদরের মনসা মন্দির সংলগ্ন পুকুর ভরাট চলছে এমন সংবাদের ভিত্তিতে শ্রদ্ধেয় জেলা প্রশাসকের স্যারের নির্দেশে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুকুর ভরাট কাজে জড়িত একজন হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং উক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘এসময় বালু সঞ্চালন পাইপ সমুহ ভেংগে দেয়া হয়। পুকুর ভরাট কাজ আর না করার জন্য সতর্ক করা হয়। আমাদের এই পুকুর ভরাট বন্ধের কাজ চলমান থাকবে। আমার সাথে সহযোগিতায় ছিল শরীয়তপুর জেলা পুলিশ।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ