গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দর বন্ধ থাকবে ৯ দিন

Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। এসময় সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১৯ এপ্রিল (বুধবার) থেকে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন-       উলিপুরে ভুয়া শিক্ষক ও অভিভাবক দিয়ে গভর্নিং বডি গঠনের অভিযোগ

মুসলিম উম্মাহর সবচাইতে প্রাণের উৎসব ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে।

আগামী ২৯ এপ্রিল থেকে বন্দরে পুনরায় ব‍্যবসায়ীক কার্যক্রম চালু হবে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সোনাহাট স্থল বন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে জানান তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…