ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২ হাজার ২৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৬৫৬ জন।
শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২১ জুলাই) সকাল ৮ টা হতে শনিবার (২২ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ১ হাজার ২৩৯ ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ৩ জন।
এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৩ হাজার ৮৩৯ জন ঢাকার এবং ২ হাজার ৮১৭ জন ঢাকার বাইরে। চলতি বছরে দেশে এবার ডেঙ্গু শনাক্তের সংখ্যা ৩০ হাজার ৬৮৫ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন- কৃষ্ণসাগরে নিজেদের জাহাজ ধ্বংস করল রাশিয়া
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ১ হাজার ২৩৯ ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ৩ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৩ হাজার ৮৩৯ জন ঢাকার এবং ২ হাজার ৮১৭ জন ঢাকার বাইরে।
উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।



