গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেল-আরোহী নিহত

Link Copied!

ফরিদপুরে খুলনা-ফরিদপুর মহাসড়কের কানাইপুরে একটি বাসের চাপায় এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছেন। নিহতের নাম মিরাজ হোসেন (২২)। তিনি শহরের বদরপুরের মোহাম্মদ আলীর ছেলে।

বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কানাইপুর আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান ঘটনারসত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন-   নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, দিনমজুরের মৃত্যু

তিনি জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরমুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মিরাজ নিহত হন। মোটরসাইকেলটির অপর আরোহী সাগরকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ