গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগড়ে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Link Copied!

জেলা বিএনপির পদযাত্রার নামে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর শান্তিপূর্ণ কর্মসুচীতে অতর্কিত হামলার প্রতিবাদে রামগড় উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৫টায় রামগড়ের মূলসড়ক প্রদক্ষীণ করে। এতে অংশ গ্রহণ করে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে পুরো এলাকা। মিছিলটি রামগড় পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন-   গাইবান্ধায় বিএনপির পদযাত্রা

এতে বক্তব্য দেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাজী নুরুল আলম আলমগীর, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ-আলম মজুমদার।

এতে আরো উপস্থিত ছিলেন, রামগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, রামগড় পৌরসভার প্যানেলমেয়র নুর মোহাম্মদ(শামীম), আবুল বশর, কমিশনার আহসান উল্লাহ্, মোঃজিয়াউল হক (জিয়া), শ্যামল ত্রিপুরা, আব্দুল হক সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…