আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতল টাইগাররা।
এর আগে ২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের দেওয়া ১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫ বল ও ৬ উইকেট বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।
টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ দলের অধিনায়ক। প্রথমে ব্যাট করে বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১১৯ রানের টার্গেট দেয় আফগানিস্তান। বৃষ্টির কারণে নির্ধারিত ২০ ওভারের পরিবর্তে ১৭ ওভারের খেলা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন-
নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে সফরকারী আফগানিস্তান। তবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে জিততে করতে হয় ১১৯ রান। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট লাভ করেন তাসকিন।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সূচনা ভালোই ছিল। হাত খলে খেলতে থাকেন দুই ওপেনার। দলীয় ৬৭ রানে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। লিটনের পর দলীয় ৬৮ রানে চলে যান আফিফ। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৬.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
আরও পড়ুন-
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৭ ওভারে ১১৬/৭ (গুরবাজ ৮, জাজাই ৪, ইব্রাহিম ২২, নবি ১৬, ওমরজাই ২৫, জানাত ২০, রশিদ ৬*, মুজিব ১*; তাসকিন ৪-০-৩৩-৩, হাসান ৩-০-২০-০, নাসুম ৪-০-১৫-০, মুস্তাফিজ ৩-০-৩০-২, সাকিব ৩-০-১৫-২)
বাংলাদেশ: (লক্ষ্য ১৭ ওভারে ১১৯) ১৬.১ ওভারে ১১৯/৪ (লিটন ৩৫, আফিফ ২৪, শান্ত ৪, হৃদয় ১৯, সাকিব ১৮*, শামীম ৭*; ফারুকি ৩-০-১৯-০, মোমান্দ ২.১-০-৩০-০, মুজিব ৪-০-২৮-২, রশিদ ৪-০-১৯-০, ওমরজাই ৩-০-১৭-২)
সিরিজ: বাংলাদেশ ২-০তে জয়ী



