গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নাটোরে দইয়ের কারণে ভাগ্যবান মাটির হাড়ি; ১৮টাকায় কিনে বিক্রি হয় ১৪০ টাকায়

Link Copied!

নাটোরের বড়াইগ্রামের বনপাড়াস্থ ঐতিহ্যবাহী শিলা মিষ্টি বাড়ি শাখাতে দই বিক্রিতে প্রতারণা ও ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে।

আড়াই কেজি দইয়ের দাম নিলেও সেখানে দই রয়েছে মাত্র দেড় কেজি। বাকি প্রায় ১ কেজি (৯৫৬ গ্রাম) মাটির হাড়িটির ওজন। দই বিক্রির সময় হাড়ির ওজন বাদ দেওয়া মাত্র ২৪০ গ্রাম।

সেক্ষেত্রে মাটির হাড়িটির দাম নিচ্ছে ১৪০ টাকা। অথচ ওই হাড়িটি কেনা হয়েছে প্রতিটি মাত্র ১৮ টাকায়।

দই বিক্রিতে এমন প্রতারণার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন-   ‘কথা বলার সময় নেই, একটাই কাজ সরকারের বিদায়’

বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।

এর আগে একই বাজারের উত্তরা কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪৫০০ টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মেসার্স এআর এন্টারপ্রাইজকে ৫০০০ টাকা এবং একই অপরাধে মেসার্স মহিউদ্দিন ভেটেরিনারি এন্ড ফিড নামক প্রতিষ্ঠানকে ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ