গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মাধবপুরে সাংবাদিকের উপর হামলা

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে এক সাংবাদিকের উপর হামলা করেছে দূর্বৃত্তরা। হামলার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন আহত সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহার দিন বিকাল ৫ টার দিকে সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ উপজেলা প্রেসক্লাবে যাচ্ছিলেন। এ সময় থানা রোডের মাথু মিয়ার দোকানের সামনে পৌঁছা মাত্র আগে থেকেই ওতপেতে থাকা মহিদুল, ফারুক ও মুর্শেদ মিয়া সহ আরো কয়েকজন মিলে সাংবাদিক ত্রিপুরারী দেবনাথের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিককে পিটিয়ে মারাত্মক জখম করে।

আরও পড়ুন-   বিপদসীমার ওপরে তিস্তার পানি

এ সময় পথচারীরা এগিয়ে এসে সাংবাদিককে রক্ষা করে। হামলাকারীরা সাংবাদিককে বলে এ বিষয়ে কোন মামলা মোকদ্দমা করলে ভবিষ্যতে খারাপ হবে ও প্রাণে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ মাধবপুর থানায় উল্লেখিত ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…