গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

‘লুঙ্গি’ পরা ছবিতে কিসের ইঙ্গিত বিয়ার গ্রিলসের

Link Copied!

এডওয়ার্ড মাইকেল বিয়ার গ্রিল্স যিনি সবার কাছে বেশি পরিচিত বিয়ার গ্রিল্স নামেই। ডিসকভারি চ্যানেলে জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’র অপ্রতিদ্বন্দ্বী এক উপস্থাপক। স্কটিশ এ লেখক সাহসী অভিযাত্রী হিসাবে বিশ্বে এক নামে পরিচিত।

স্থানীয় সময় রবিবার নিজের ভেরিফাইড টুইটারে হঠাৎই ‘লুঙ্গি’ পরা একটি ছবি আপলোড করে দর্শকদের জন্য নতুন ইঙ্গিত দিলেন গ্রিলস। যেখানে দেখা যায় ‘লুঙ্গি’র মতো কিছু পরে আছেন তিনি।

টুইটে তিনি তার ফলোয়ারদের উদ্দেশে বলেন, অনুমান করুন আমার পরবর্তী ভ্রমণের অতিথি কে হতে পারে? স্কটল্যান্ডের ঐতিহাসিক অঞ্চল স্কটিস হাইল্যান্ডে তোলা একটি ছবি শেয়ার করেন। পোস্টটি প্রায় ১ লাখ ৬ হাজার ভিউ হয়। সেখানে ভক্তরা সবাই পরবর্তী অতিথি কে হতে যাচ্ছেন সে বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন। খবর ইকোনমিক টাইমসের।

আরও পড়ুন-   নাটোরে প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী বিতরণে বাধা, প্রতিবাদে ২ ঘন্টা সড়ক অবরোধ

ছবি দেখে এ ভক্ত লিখেছেন, এটি দেখতে ‘লুঙ্গি’র মতো। তবে ভক্তরা অনুমান করলেও গ্রিলসের অ্যাডভেঞ্চার শোতে পরবর্তী সেলিব্রিটি কে হবেন তা এখনো স্পষ্ট করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, রিয়েলিটি শো রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলসের প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য ভারতের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্রিকেটার বিরাট কোহলি আলোচনায় রয়েছেন।

এর আগে তার শোতে ভারতের অভিনেতা রজনীকান্ত, অক্ষয় কুমার, ভিকি কৌশল এবং রণবীর সিংসহ অনেকে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক অভিযান করেন তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…