গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নাদিমের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা

Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত নির্ভিক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত করা হয়েছে।

শনিবার (২৪ জুন) বিকালে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট বাকি বিল্লাহ ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা সাংবাদিক নাদিমের গ্রামের বাড়ি নিলক্ষিয়া ইউনিয়নের গুমেরচর গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন ।

জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট বাকি বিল্লাহ সাংবাদিক নাদিমের বাবা, মা, স্ত্রী ও সন্তানের তাদের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং সাংবাদিক নাদিমের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। পাশাপাশি সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি করেন অ্যাডভোকেট বাকি বিল্লাহ।

আরও পড়ুন-   সাংবাদিক নাদিম হত্যায় প্রধান আসামি বাবুর স্বীকারোক্তি

এসময় জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, জেলা পরিষদ সদস্য হারুনুর রশিদ, সংরক্ষিত জেলা পরিষদ সদস্য ফারাহানা সোমা, সংরক্ষিত জেলা পরিষদ সদস্য শিলা সরোয়ার, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ সহ স্থানীয় সাংবাদিক’রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুন (বুধবার) রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন নাদিম। স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…