গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভারত-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভুলভাবে এসেছেঃ প্রধানমন্ত্রী

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের বৈঠক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বুধবার (২১ জুন) দুপুরে সরকারি বাসভবন গণভবনে সদ্য সুইজারল্যান্ড ও কাতারে সাম্প্রতিক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের পক্ষে কথা বলবেন বলে শোনা যাচ্ছে। বিষয়টা আসলে কী?

জবাবে শেখ হাসিনা বলেন, আপনারা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা দিয়েছেন। মন্ত্রী বলেছেন, ভারত যথেষ্ট পরিপক্ক একটা রাষ্ট্র। তারা কী করবে না করবে, সে ব্যাপারে তারাই ভালো জানে। ভারতের কাছে আমাদের ওকালতি করার প্রয়োজন নাই। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য নিয়ে যে নিউজ হয়েছে, তার হেডলাইনে বিরাট ফাঁক আছে। কারো কথা এভাবে টুইস্ট করা হলে তো কিছু করার নেই।

আরও পড়ুন-   সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনঃ প্রধানমন্ত্রী

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দেশটির প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে। এ বিষয়ে গত সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কী আলোচনা করবেন, সেটা তাদের বিষয়। সেখানে বাংলাদেশের ওকালতি করার প্রয়োজন নেই। কোন দেশ কোথায় কী বিষয়ে আলাপ করবে, সেটা তাদের বিষয়। ওই দেশের কে কী নিয়ে আলাপ করবেন, এটা নিয়ে আপনার দুশ্চিন্তা কেন? ভারতের দেশপ্রেম অত্যন্ত পরিপক্ব ও অত্যন্ত সমৃদ্ধ। দেশটি পরিপক্ব একটি গণতান্ত্রিক দেশ। তারা যেটা ভালো মনে করবেন, সেটাই আলাপ করবেন। ওখানে আমার ওকালতি করার প্রয়োজন নেই।’

এ সময় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন ‘অপপ্রচার শুরু হয়েছে’ জানিয়ে বলেন, ‘আমাদের দেশে যারা বিভিন্ন ধর্মীয় প্রধান আছেন, ধর্মীয় প্রতিষ্ঠান, তারা ইতোমধ্যে বিবৃতি দিয়েছেন, যেখানে তারা বলেছেন, তারা এখানে খুব ভালো অবস্থায় আছেন। তারা নিজেরাই বলেছেন। ছয় কংগ্রেসম্যানের চিঠিতে সংখ্যালঘু নির্যাতনের যে কথা লেখা ছিল, সেটা সম্পূর্ণ মিথ্যা। এখানে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই চলছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অপপ্রচার আরও হবে জানিয়ে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকারপ্রধান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…