গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পলাশবাড়ীতে ৫২ কেজি গাঁজা ও ট্রাক জব্দসহ গ্রেফতার ১

Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫২ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দসহ আবুল হোসেন (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শুক্রবার (১৬ জুন) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আবুল হোসেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

আরও পড়ুন-   সাংবাদিক নাদিম হত্যায় পঞ্চগড়ে আটক চেয়ারম্যান বাবুসহ ৩

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোরবেলা ক্যাম্পটির একটি অভিযাত্রিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পলাশবাড়ীর বাঁশকাটা এলাকা দিয়ে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে ট্রাক যোগে রংপুর থেকে বগুড়া রওনা দিয়েছে। এরপর উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় কুখ্যাত মাদক কারবারি আবুল হোসেনকে ৫২ কেজি শুকনা গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই সাথে ট্রাকটিও জব্দ করা হয়।

মাহমুদ বশির আহমদে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ওই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার আবুল হোসেনকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংযুক্ত

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ