গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মদনে তিয়শ্রী ইউনিয়ন পরিষদের সামনেই চলছে অনুমোদনহীন ব্যাটারি পানির কারখানা

Link Copied!

নেত্রকোণা জেলার মদন উপজেলায় তিয়শ্রী ইউনিয়ন পরিষদের সামনেই আনফা ব্যাটারি পানি নামে একটি অনুমোদনহীন কারখানা চলছে দীর্ঘদিন ধরে।

বুধবার (১৪ জুন) সরজমিনে গিয়ে দেখা যায়, তিয়শ্রী ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে একটি অর্ধ পাকা ঘরের একটি রুমের মধ্যে স্তরে স্তরে সাজানো আছে এসিড মিশ্রিত কয়েকশত ব্যাটারি পানির কন্টিনার। কিন্তু সেই রুমটি দিনের বেলায় বাহির থেকে তালা বদ্ধ থাকলেও রাতের অন্ধকারে শুরু হয় কারখানার কর্মযোগ্য।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিমাসেই এই কারখানা থেকে প্রায় কয়েক লক্ষ টাকার ব্যাটারি পানি মদন উপজেলার সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হচ্ছে। কিন্তু কারখানাটিতে নেই কোন ধরনের কাগজপত্র কিংবা অগ্নি নির্বাপন এর মত কোন সুযোগ সুবিধা। এতে আশপাশের পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং প্রতিবছর সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকা রাজস্ব।

আরও পড়ুন-   হাইওয়েতে পশুবাহী গাড়ি থামানো যাবে না; লিখে রাখতে হবে গন্তব্য

এ বিষয়ে আনফা ব্যাটারি পানি কারখানার মালিক রোকনুজ্জামান রোকনের সাথে কথা হলে তিনি বলেন, “আমি এই কারখানাটি ইউটিউবে ভিডিও দেখে তৈরি করেছি। আমার কাছে শুধু ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স আছে আর কোন ধরনের কাগজপত্র নেই। তবে কাগজপত্রের জন্য আবেদন করেছি।”

এ বিষয়ে তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বলেন, এখানে একটি ব্যাটারি পানির কারখানা আছে বলে আমি অবগত আছি, কিন্তু তারা কিভাবে কারখানার অনুমতি নিয়ে কাজ করছেন সে বিষয়ে আমি কিছু জানি না।

ট্রেড লাইসেন্স দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন একজন ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স নিতেই পারে তবে এখানে যদি কেউ রাসানিক দ্রব্য ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করে তাহলে সে বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ আলম মিয়া বলেন, ব্যাটারি পানির কারখানা আছে বলে বিষয়টা আমার জানা নেই। আমি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। কারখানাটির অনুমোদনের কাগজ- পত্র আছে কিনা তা খতিয়ে দেখব। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থার গ্রহণ করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ