গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

Link Copied!

সারাদেশে বিদ্যুতের অসনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৮ জুন) দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি শেষে গাইবান্ধা নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল মোন্নাফ আলমগীর, জেলা জিয়া পরিষদের আহবায়ক আব্দুল আউয়াল আরজু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন-   মদনে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি

বক্তারা বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ ও সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

তারা আরও বলেন, এই সরকার ব্যর্থ সরকার। দেশের মানুষ আর এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তারা ভোট চোর, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই সাধারণ মানুষ এই সরকারকে আর বিশ্বাস করতে চায় না। আজ দেশে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মানুষ এই সরকারের কাছে এখন জিম্মি হয়ে পড়েছে। ফলে সময় এসেছে সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন করা। নইলে তারা পালানোর পথ খুঁজে পাবে না।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…