গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে আগুন

Link Copied!

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় কাঠের স্তূপে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রকল্পের সিকিউরিটি টিম ও ফায়ার সার্ভিস।

শনিবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভেতরে গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে আগুন লাগে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি কর্মকর্তা আলফাজ উদ্দিন।

তিনি বলেন, কিছু অব্যবহারযোগ্য কাঠে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় প্রকল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে প্রকল্পের সিকিউরিটি ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

মহেশখালী উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, প্রকল্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে এখনো আগুনের সূত্রপাত নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন-   গাইবান্ধায় কর্মকর্তা-কর্মচারী সমিতির পরিচিতি সভা‌ এবং ঈদ পুনমিলনী অনুষ্ঠান

এ বিষয়ে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন জানান, বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পে আগুন লেগেছে। এটা নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে।

মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পুলক কান্তি সরকার জানান, মহেশখালী ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে চকরিয়া ও পেকুয়া ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট সেখানে পৌঁছায়। পুলক কান্তি সরকার জানান, কিছু অব্যবহারযোগ্য কাঠের স্তূপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ জানান, টাউনশিপ এলাকায় যেখানে আগুন লেগেছে সেটি বিদ্যুৎ কেন্দ্র থেকে তিন কিলোমিটার দূরে। ফলে বড় ধরনের আশঙ্কা আমরা দেখছি না। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। পরিত্যক্ত কাঠের স্তূপে স্থানীয় কর্মীরা কাজ করছিল। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ