গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিঃ বিএনপি নেতা চাঁদের ৫ দিনের রিমান্ড

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনার মামলায় গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সন্ত্রাস বিরোধী আইনে ৬-এর দুই ধারার মামলায় আসামি চাঁদকে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এর পেছনে কেউ আছে কি না তা খুঁজে বের করতে ১০ দিনের রিমান্ড চান। তবে আদালত সার্বিক বিবেচনা করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

উল্লেখ্য, এর আগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। এ অভিযোগে গত বছরের ২৬ জুলাই তার বিরুদ্ধে মানহানির মামলা হয়।

আরও পড়ুন-   রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

এর আগে, বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেল সোয়া ৪টার দিকে তাকে আদালতে তোলা হয়।

এদিকে, মঙ্গলবার (২৩ মে) নাটোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। সবশেষ বুধবার চাঁদসহ দলের পাঁচ নেতার বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মানহানির মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

উল্লেখ্য, গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। তার পদত্যাগের জন্য যা যা করা দরকার আমরা করব।’

চাঁদের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। রাজশাহী জেলা ও মহানগরসহ দেশের বিভিন্ন থানায় তার নামে সন্ত্রাস বিরোধী আইনে বেশ কিছু মামলা হয়।

আরও পড়ুন-   প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

আত্মগোপনে থাকা চাঁদকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারের পর চাঁদকে রাজশাহীর পুঠিয়া থানার মামলায় আদালতে তোলা হয়।উল্লেখ্য, গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। তার পদত্যাগের জন্য যা যা করা দরকার আমরা করব।’

চাঁদের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। রাজশাহী জেলা ও মহানগরসহ দেশের বিভিন্ন থানায় তার নামে সন্ত্রাস বিরোধী আইনে বেশ কিছু মামলা হয়।

আত্মগোপনে থাকা চাঁদকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারের পর চাঁদকে রাজশাহীর পুঠিয়া থানার মামলায় আদালতে তোলা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…