গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভারতে জি-২০ বৈঠকে যোগ দেবে না চীন-তুরস্ক

Link Copied!

পাকিস্তানের সাথে চীন ও তুরস্ক নিজেদের বন্ধুত্বের দাম দিতে আগামী সপ্তাহে (২২-২৪ মে) কাশ্মীরে অনুষ্ঠিত জি-২০ বৈঠকে অংশগ্রহণ না করার সম্ভাবনা রয়েছে। আবার, অনেক দেশই উচ্চপর্যায়ের প্রতিনিধিদের পাঠাবে না এ বৈঠকে।

ইন্দোনেশিয়া জি-২০ বৈঠকে প্রতিনিধি পাঠাবে কি-না, তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশনাল সেন্টারে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

২০১৯ সালের ৫ আগস্টের পর কাশ্মীরে এটাই আন্তর্জাতিক স্তরের সব থেকে বড় বৈঠক। ডাল লেকের তীরে অবস্থিত ওই কনভেনশনাল সেন্টারে জি-২০-র বৈঠক করা নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান।

আরও পড়ুন-   একাধিক কেন্দ্রের নির্বাচন বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি

কয়েক দিন আগে গোয়ায় শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছিলেন, ‘কাশ্মীরে জি-২০ বৈঠক করার জবাব সময়মতো ভারতকে দেওয়া হবে।’ এমন পরিস্থিতিতে পাকিস্তানের ঘনিষ্ঠ দেশগুলো শ্রীনগরের বৈঠকে নিজেদের প্রতিনিধি পাঠাতে নারাজ।

পাকিস্তানের আপত্তি এবং চীন-তুরস্কের অনুপস্থিতি সত্ত্বেও ভারত সরকার অনড়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলেই জি-২০-র বৈঠক করা হবে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই সেখানে জি-২০-র বৈঠক হচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…